1 ক)সংস্থার আর্থিক লেনদেনের ক্ষেত্রে এলাকায় বা দেশের যে কোন সিডিউল ব্যাংকে সংস্থার নামে একটি সঞ্চয়ী/চলতি হিসাব খুলতে হবে।
2 খ) সংস্থার সঞ্চয়ী/চলতি হিসাবটি সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিন জনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এ ক্ষেত্রে সভাপতির সাথে সাধারণ সম্পাদক অথবা কোষাধ্যক্ষ যে কোন একজনের যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন ও জমা দিতে পারবে।
3 গ) সংস্থার সভাপতি/সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে কোষাধ্যক্ষ চলমান খরচ নির্বাহের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হস্তমওজুদ রাখতে পারবেন। হস্তে মওজুদের টাকা খরচের পর তা পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন গ্রহণ করতে হবে।
4 ঘ) আর্থিক বছর শেষে তহবিলের অর্থ বা জমাকৃত তহবিলের অর্থ সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে না। শুধুমাত্র সংস্থার আদর্শ ও উদ্দেশ্য অর্জনে এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কল্যাণমুখী, প্রাকৃতিক দুর্যোগ ও অসহায়দের কাজে খরচ করা যাবে।
5 ঙ) সংস্থার প্রয়োজনীয় অর্থ খরচের পূর্বে উত্তোলনের জন্য কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন গ্রহণ করা হবে।
6 চ) সংস্থার নামে সংগৃহীত অর্থ কোন অবস্থাতেই হাতে রাখা যাবে না। সংগৃহীত অর্থ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে জমার রশিদ সংগ্রহ করা হবে।
7 ছ) সকল ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং নীতিমালা অনুসরণ করা হবে।